১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার ভোট, ভাগ্যপরীক্ষা ১,৩০২ জন প্রার্থীর

High News Digital Desk:

বিহারে মঙ্গলবার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম দফার ভোটগ্রহণ। এই দফায় বিহারের ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট প্রার্থীর সংখ্যা ১,৩০২। তার মধ্যে ১৩৬ জন মহিলা প্রার্থী। ১,৩০২ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৩.৭০ কোটিরও বেশি ভোটার।

বিহারের এই ২০টি জেলায় সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। তালিকায় রয়েছে পূর্ব এবং পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী, কিষানগঞ্জের মতো নেপাল সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিও। ভোটগ্রহণ পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, বিহারে এর আগে গত ৬ নভেম্বর বিহারে প্রথম দফার ভোটগ্রহণ হয়। ওই দিন রেকর্ড পরিমাণে ভোট পড়েছিল। আগামী ১৪ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।

Scroll to Top