২৬ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

ভোপালে শিবরাজ সিং চৌহানের মাকে শ্রদ্ধা জানাবেন রাজনাথ সিং

High News Digital Desk:

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার এক দিনের সফরে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এসে পৌঁছাচ্ছেন। তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বাসভবনে তাঁর মা কাশীবাঈয়ের মৃত্যুতে শোক প্রকাশ করতে যাবেন।

শিবরাজ সিং চৌহানের মা কাশীবাঈ গত ৩০ অক্টোবর ভোপাল এইমসে পরলোকগমন করেন । বৃহস্পতিবার হোশাঙ্গাবাদ রোডের বৃন্দাবন গার্ডেন্সে তাঁর তেরো তম দিন এবং গঙ্গাজলি পূজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। বিজেপি সংগঠনের আধিকারিক এবং অন্যান্য রাজ্যের নেতাদেরও ভোপালে পৌঁছানোর কথা রয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী, রাজনাথ সিং বিকেল ৪:৪০ মিনিটের দিকে ভোপালের রাজা ভোজ বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে বিকেল ৫:১৫ মিনিটে বৃন্দাবন গার্ডেন্সে পৌঁছানোর কথা রয়েছে। অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময় হলো বিকেল ৫:১৫ থেকে ৫:৩৫ মিনিট পর্যন্ত। এরপর তিনি সন্ধ্যা ৬:০৫ মিনিটে বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।

Scroll to Top