১১ শ্রাবণ ১৪৩৩ বুধবার ২৮ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ বুধবার ২৮ জুলাই ২০২৬

ভারী বৃষ্টি উত্তরাখণ্ডে, দেহরাদূনে জারি কমলা সতর্কতা

High News Digital Desk:

টানা বৃষ্টি হয়েই চলেছে দেবভূমি উত্তরাখণ্ডে। মঙ্গলবার সকালেও ভারী বৃষ্টি হয়েছে। দেহরাদূন শহরের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিম্বুওয়ালা ও গড়ি ক্যান্টনমেন্ট এলাকায় তুমুল বৃষ্টি হয়। দেহরাদূনে জারি করা হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষিতে মঙ্গলবার দেহরাদূনে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টি হয়েছে কেদারনাথেও। তবে, মঙ্গলবার সকাল থেকে কেদারনাথেও বৃষ্টি কমেছে। আবহাওয়া হয়ে উঠেছে মনোরম, এদিন সকাল থেকেই বাবা কেদারের দর্শনের জন্য মন্দিরে আসতে থাকেন পুণ্যার্থীরা।

Scroll to Top