২৮ মাঘ ১৪৩২ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভারত সফরে এসে এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দেবেন ম্যাক্রোঁ

High News Digital Desk:

নতুন দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে অংশগ্রহণ করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ| এমনটাই জানা গেছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে|

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চলতি মাসের ১৭ তারিখে তিন দিনের ভারত সফরে আসছেন। তিনি আগামী ১৯ ফেব্রুয়ারি নতুন দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে অংশগ্রহণ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরে উভয় নেতা ‘হরাইজন ২০৪৭’-এ উল্লেখিত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আলোচনা করবেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

Scroll to Top