২০ ভাদ্র ১৪৩৩ রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬

ভারত-পানামা প্রীতি ম্যাচটি বেঙ্গালুরুতে হবে ২৬ সেপ্টেম্বরের জায়গায় ২৫ সেপ্টেম্বর

High News Digital Desk:

চলতি মাসে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ভারত ও পানামার মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি হওয়ার কথা ছিল ২৬ সেপ্টেম্বর। কিন্তু একদিন আগে অর্থাৎ ২৫ সেপ্টেম্বর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পুরুষদের সিনিয়র জাতীয় দল সেপ্টেম্বর-অক্টোবর পর্বে তিনটি প্রীতি ম্যাচ খেলবে, যার শুরুটা হবে উত্তর আমেরিকার দলটির বিপক্ষে ম্যাচ দিয়ে। এটি হবে দুই দেশের সিনিয়র পুরুষ দলের মধ্যে অনুষ্ঠিত সর্বপ্রথম ম্যাচ।

এরপর ভারত যথাক্রমে ৩ ও ৬ অক্টোবর ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলতে কলকাতা সফর করবে।

ভারত বনাম পানামার ম্যাচটি একদিন এগিয়ে নিয়ে যাওয়ার কারণ ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরু ম্যারাথন অনুষ্ঠিত হবে এই কান্তিরাভা স্টেডিয়ামেই। তাই ম্যাচটি ২৬ সেপ্টেম্বরের জায়গায় ২৫ সেপ্টেম্বর হবে।

পারস্পরিক সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উভয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, ১৩তম বারের মতো অনুষ্ঠিত বেঙ্গালুরু ম্যারাথনটি কান্তিরাভা স্টেডিয়াম থেকে শুরু হয়ে বিধান সৌধ, কিউবন পার্ক এবং এমজি রোড সহ শহরের প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলির পাশ দিয়ে যাবে। আয়োজকরা এই দৌড়ে প্রায় ৪৫,০০০ দৌড়বিদের অংশগ্রহণের আশা করছেন।

Scroll to Top