২২ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬

ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল ইডেন গার্ডেন্সে সিএবি সূত্রে খবর ড্রেসিংরুমে আগুন লাগে

High News Digital Desk:
  • ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল ইডেন গার্ডেন্সে সিএবি সূত্রে খবর ড্রেসিংরুমে আগুন লাগে

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি চলছে। হাতে সময় বেশি নেই। এরই মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল ইডেন গার্ডেন্সে। সিএবি সূত্রে খবর, বুধবার রাত ১১টা ৫০ মিনিট নাগাদ ইডেনের ড্রেসিংরুমে আগুন লাগে ৷ বুধবার গভীর রাতে ইডেনের ড্রেসিং রুমে আগুন লাগে। যদিও কিছুক্ষণ বাদেই দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  পাশাপাশি অন্তর্ঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সব দিক খতিয়ে দেখা হবে বলে জানালেন সিএবি সচিব নরেশ ওঝা। ইডেন গার্ডেন্সে রাতের নিরাপত্তায় আরও জোর দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দমকলবাহিনীর তৎপরতাতেই এদিন বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছে ইডেনের ড্রেসিং রুম৷ যদিও সিলিংয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই সিলিংয়ের একাংশ ভেঙে ফেলা হয়। আরও সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে।  বিশ্বকাপের  আর দু মাসও বাকি নেই। সাজ সাজ রব ইডেন জুড়ে। বিশ্বকাপের সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ পেয়েছে ইডেন গার্ডেন্স।এর মধ্যে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। রয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ ম্যাচও। তেমনই রয়েছে পাকিস্তান বনাম ইংল্যান্ড কিংবা পাকিস্তান বনাম বাংলাদেশের মতো আকর্ষণীয় কয়েকটি ম্যাচ। তার আগে নবরূপে সেজে উঠছে ইডেন। গোটা স্টেডিয়ামকে নতুন আদল দিচ্ছে সিএবি। শনিবারই ইডেনে প্রস্তুতি খতিয়ে দেখে গিয়েছে আইসিসি এবং বিসিসিআইয়ের প্রতিনিধি দল। ঠিক তার পরপরই এই অগ্নিকাণ্ডের ঘটনা। তবে এই আগুনে বিশ্বকাপের প্রস্তুতি ধাক্কা খাওয়ার সম্ভাবনা কম।

Scroll to Top