০ চৈত্র ১৪৩২ মঙ্গলবার ১৬ মার্চ ২০২৬
০ চৈত্র ১৪৩২ মঙ্গলবার ১৬ মার্চ ২০২৬

ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু, খড়গপুরে দিলীপ, তৃণমূলের আগেই ১৪৪ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির

High News Digital Desk:

বঙ্গে বিধানসভা ভোটের সূচি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়ছেন নন্দীগ্রামের পাশাপাশি লড়ছেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর কেন্দ্রেও। ফের পুরনো আসনে লড়বেন দিলীপ ঘোষ। খড়গপুর সদর কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে তাঁকে। এখনও পর্যন্ত ১৪৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। কয়েকটি আসনে জয়ী বিধায়কদের উপরেই ভরসা রেখেছে শীর্ষ নেতৃত্ব। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণে  অগ্নিমিত্রা পল, শিলিগুড়িতে শংকর ঘোষ, শিবপুরে রুদ্রনীল ঘোষ, বরানগরে সজল ঘোষ। উত্তরবঙ্গের প্রার্থীদের মধ্যে বেশিরভাগই অপরিবর্তিত।

Scroll to Top