১৮ কার্তিক ১৪৩৩ বুধবার ০৪ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ বুধবার ০৪ নভেম্বর ২০২৬

ব্যালটে থাকলে বিপুল ব্যবধানে জিততাম, প্রতিক্রয়া ডোনাল্ড ট্রাম্পের

High News Digital Desk:

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফল ও ডেমোক্র্যাট শিবিরের আক্রমণ নিয়ে এবার মুখ খুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের অবস্থান স্পষ্ট করে সামাজিক মাধ্যমে তিনি দাবি করেছেন, এই নির্বাচনে তিনি নিজে কোনল পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন না; ব্যালটে তাঁর নাম থাকলে রিপাবলিকানরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঐতিহাসিক জয় পেত।

ট্রাম্প এক বার্তায় লেখেন, “আমি তো ব্যালটেই ছিলাম না। আর যদি আমি থাকতাম, তবে আমরা বিপুল ব্যবধানে (ল্যান্ডস্লাইড) জয়লাভ করতাম! এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।” মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের আশানুরূপ ফল না হওয়া এবং ডেমোক্র্যাটদের প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য মার্কিন রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

Scroll to Top