১৮ শ্রাবণ ১৪৩৩ বুধবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ বুধবার ০৪ আগস্ট ২০২৬

বুধবার দুই বঙ্গেই হালকা কুয়াশার সম্ভাবনা, বৃষ্টির পূর্বাভাস উত্তরের কয়েকটি জেলায়

High News Digital Desk:

রাজ্যে আপাতত কনকনে শীতের আর কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের কোথাওই তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে বৃহস্পতিবার নাগাদ তা ১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। মাসের শেষের দিকে তা আবার কিছুটা কমতে পারে। তবে খুব বেশি শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার এবং বৃহস্পতিবার ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা কুয়াশা থাকতে পারে শনিবার পর্যন্ত। তবে রাজ্যের কোথাওই আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই রাতের তাপমাত্রায় আগামী সাত দিন বিশেষ হেরফের হবে না।

তবে বুধ এবং বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাতও। কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু’দিন। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও।

Scroll to Top