২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বুধবার ০৯ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বুধবার ০৯ জুন ২০২৬

বিরসা মুন্ডার প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা ও প্রণাম মুখ্যমন্ত্রীর

High News Digital Desk:

ভগবান বিরসা মুন্ডার প্রয়াণবার্ষিকী মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়েছেন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, – ” স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার প্রয়াণ দিবসে সশ্রদ্ধ প্রণাম।”

১৮৭৫ সালের ১৫ নভেম্বর তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমানে ঝাড়খণ্ডের খুন্তি জেলা) উলিহাতু গ্রামে বিরসা মুন্ডা জন্মগ্রহণ করেন। আদিবাসী সমাজে তিনি ‘ধরতি আবা’ (পৃথিবীর পিতা) ও ‘বিরসা ভগবান’ নামে পরিচিত। ব্রিটিশ শাসন ও স্থানীয় জমিদারদের শোষণের বিরুদ্ধে তিনি ১৮৯৯-১৯০০ সালে মুন্ডা বিদ্রোহ বা ‘উলগুলান’ (মহা আন্দোলন) পরিচালনা করেন।

Scroll to Top