২১ আষাঢ় ১৪৩৩ বুধবার ০৭ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ বুধবার ০৭ জুলাই ২০২৬

বিদায় আমেরিকার, কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

High News Digital Desk:

শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিল স্বাগতিক আমেরিকা। এরই মধ্য এবারের বিশ্বকাপের সব আয়োজক দেশই বিদায় নিল। শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে বাকি দুই আয়োজক দেশ মেক্সিকো এবং কানাডা।

মঙ্গলবার সকালে সিয়াটল স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আমেরিকাকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বেলজিয়াম।

বেলজিয়ামের হয়ে প্রথমার্ধে দুটি গোল করেন শার্ল ডি কেটেলারে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান হন্স ফানাকে। শেষ দিকে যোগ করা সময়ে জালের দেখা পান বদলি অভিজ্ঞ খেলোয়ার রোমেলু লুকাকু। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।

শেষ আটে বেলজিয়ামের প্রতিপক্ষ স্পেন।

Scroll to Top