৫ চৈত্র ১৪৩২ শনিবার ২১ মার্চ ২০২৬
৫ চৈত্র ১৪৩২ শনিবার ২১ মার্চ ২০২৬

বাগনানে বাসে ধাক্কা লরির, মৃত এক, জখম বহু

High News Digital Desk:

বাগনানে বাসে ধাক্কা লরির। এই দুর্ঘটনায় মৃত্যু হল এক যাত্রীর। আহত হয়েছেন বাসচালক, কন্ডাক্টর সহ কমপক্ষে ২৫ জন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাগনান-শ্যামবাজার রুটের একটি বাস মুম্বই রোড পার হচ্ছিল। সেই সময় সিগন্যাল উপেক্ষা করে ছুটে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে বাসটিতে। সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। লরিটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Scroll to Top