২৯ কার্তিক ১৪৩৩ রবিবার ১৫ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ রবিবার ১৫ নভেম্বর ২০২৬

বরানগরে তরুণী খুনে গ্রেফতার প্রেমিক

High News Digital Desk:

মঙ্গলবার রাতে বরানগরের শীতলামাতা লেনে দিদির ফাঁকা ফ্ল্যাটে উদ্ধার হয় ২৭ বছরের তরুণীর দেহ। বৃহস্পতিবার গভীর রাতে ভিন রাজ্য থেকে গ্রেফতার হয় অভিযুক্ত। বরানগর থানার পুলিশ অভিযান চালিয়ে

তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ডানলপ মোড় লাগোয়া একটি আবাসনে ওই তরুণীর বাড়ি। তাঁর বাবা বর্ষীয়ান বিজেপি নেতা। তদন্তে উঠে এসেছে, খুনের আগে তরুণীর উপর অত্যাচার করা হয়েছিল। মাথার পিছনে, মুখে, পিঠে ও যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। কুর্তির ডান হাতের নিচের অংশ ছেঁড়া, পাজামাও ছিল না। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। পুলিশ অবশ্য ধর্ষণের ধারা যুক্ত করেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাবজি অনলাইন গেমের নেশায় আসক্ত ছিলেন তরুণী। সেই সূত্রেই অভিযুক্তের সঙ্গে আলাপ। অনুমান, গেম খেলা নিয়ে গণ্ডগোলের জন্য খুন। কিন্তু কী এমন হল যে তরুণী খুন হলেন তা ভাবাচ্ছে তদন্তকারীদের। পিছনে অন্য কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর সেই ধোঁয়াশা কাটবে বলে দাবি পুলিশকর্তাদের।

ময়নাতদন্তের রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে পরিবারকে। প্রাথমিক রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মেলেনি বলে সূত্রের খবর।

Scroll to Top