৪ অগ্রহায়ণ ১৪৩৩ শনিবার ২০ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ শনিবার ২০ নভেম্বর ২০২৬

বক্সারে গাড়ি ও বাইকের সংঘর্ষ; নিহত ৬, আশঙ্কাজনক আরও দুই

High News Digital Desk:

বিহারের বক্সার জেলার রাজপুর থানা এলাকার সোনপা গ্রামের কাছে বৃহস্পতিবার গভীর রাতে গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ছয় যুবকের মৃত্যু হয়েছে, আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

উত্তর প্রদেশের ভাটৌরা গ্রামের পাঁচ যুবক গাড়িতে করে রামগড়-মোহনিয়ার দিকে যাচ্ছিলেন। সেই সময় সোনপা গ্রামের দিক থেকে তিন যুবক বাইকে করে আসছিলেন। তখনই গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন আহত হয়েছেন।

মৃতদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের ভাটৌরা গ্রামের বাসিন্দা ইরফান আনসারি (২৫), আরবাজ আনসারি (২০) এবং বাদল কুমার (৩০)। বাইকে থাকা তিন যুবকেরও মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের উত্তারাউলির বাসিন্দা অরুণ কুমার রাজভর (২১), শিবম কুমার এবং শুভম কুমার। শুভম কুমার রাজপুর থানা এলাকার সোরি গ্রামের এবং শিবম কুমার (১৮) রাজপুর থানা এলাকার সিকরৌল গ্রামের বাসিন্দা

Scroll to Top