১৭ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

ফিলিপিন্সে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৬, এখনও অব্যাহত উদ্ধারকাজ

High News Digital Desk:

ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার উদ্ধারকারীরা ধসে পড়া একটি সুপারমার্কেটের ধ্বংসস্তূপ থেকে এক জনের দেহ উদ্ধার করেছেন। এর ফলে সেখানের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬। স্থানীয় উদ্ধারকর্মী মিশেল চুয়া বুধবার জানান, উদ্ধার অভিযানের শুরুর দিকে বিশেষ যন্ত্রের মাধ্যমে প্রাণের স্পন্দন পেয়েছিলেন তাঁরা। কিন্তু ধ্বংশস্তূপের নীচ থেকে যখন দেহ বার করা আনা হয়, তখন তাতে কোনও সাড় ছিল না।

উল্লেখ্য, সোমবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় ফিলিপিন্সে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮ মাত্রা। ভূকম্পনের অভিঘাতে ফিলিপিন্সে বিভিন্ন জায়গায় বাড়িঘর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ভূমিকম্পে ৪৬ জনের মৃত্যুর পাশাপাশি শতাধিক মানুষ আহত হয়েছেন।

Scroll to Top