১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

পুলওয়ামায় সেনা-জঙ্গির গুলির লড়াই

High News Digital Desk:

বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়। গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ। এর পরেই শুরু হয় লড়াই। জানা যাচ্ছে, নিরাপত্তা বাহিনী তিন জঙ্গিকে নিকেশ করেছে।

নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, এই অভিযানে তিনজন জঙ্গি নিহত হয়েছে। তবে নিহত জঙ্গিদের বিস্তারিত পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে, ওই এলাকায় অভিযান চলছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ কাশ্মীর জেলার অবন্তীপোরার নাদের ত্রাল এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। জঙ্গিদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করে। তাতেই তিন জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গেছে।

Scroll to Top