০ কার্তিক ১৪৩৩ শনিবার ১৭ অক্টোবর ২০২৬
০ কার্তিক ১৪৩৩ শনিবার ১৭ অক্টোবর ২০২৬

পুঞ্চে জঙ্গি ডেরার হদিশ, উদ্ধার প্রচুর গুলি-বারুদ

High News Digital Desk:

জম্মু-কাশ্মীরে যৌথ তল্লাশি অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। পুঞ্চ জেলার মান্ডি তহশিলের সওজিয়ান সেক্টরের গাড়াহ এলাকায় জঙ্গিদের একটি গোপন আস্তানার হদিশ মেলা মাত্রই তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ তাজা গুলি-বারুদ।

সেনা আধিকারিকরা বুধবার জানিয়েছেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়। তল্লাশি চলাকালীন নিরাপত্তা বাহিনী জঙ্গিদের লুকিয়ে রাখা আস্তানার সন্ধান পায়। সেখান থেকে রাইফেলের ২৪৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গুলি-বারুদ বাজেয়াপ্ত করার পাশাপাশি জঙ্গিদের ওই গোপন ডেরাটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। গোটা এলাকায় এখনও কড়া সতর্কতা জারি রাখা হয়েছে।

Scroll to Top