বিদায় বেলাতেও শীতের আমেজ বেশ ভালোই অনুভূত হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকল স্বাভাবিকের নীচেই। এদিন ভোরেও শহর ও শহরতলিতে হালকা হলেও, শীতের আমেজ বেশ ভালোই মালুম হয়েছে। গ্রাম বাংলায় শীত একটু বেশিই ছিল।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। ভোরে ও রাতেই মৃদু ঠান্ডা অনুভূত হবে। তবে, আগামী দু-একদিনের মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় তাপমাত্রাই বাড়তে পারে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম।








