২১ শ্রাবণ ১৪৩৩ শুক্রবার ০৭ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ শুক্রবার ০৭ আগস্ট ২০২৬

পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমছে ঠান্ডা

High News Digital Desk:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। সকালের দিকে কোথাও কোথাও শীতের আমেজ পাওয়া গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা উধাও হচ্ছে। বৃহস্পতিবার সকালেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রায় বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। ভোর ও রাতেই থাকবে ঠান্ডা। তাপমাত্রাও ওঠানামা করবে আগামী কয়েকদিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে।

Scroll to Top