২৮ কার্তিক ১৪৩৩ শনিবার ১৪ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ শনিবার ১৪ নভেম্বর ২০২৬

পণ্ডিত মদন মোহন মালব্যের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা অমিত শাহর

High News Digital Desk:

“ভারতরত্ন মহামনা পণ্ডিত মদন মোহন মালব্যের মৃত্যুবার্ষিকীতে আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি”। শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শাহ লিখেছেন, “তিনি শিক্ষাকেই জাতির অগ্রগতি ও সমাজের উন্নতির ভিত্তি বলে মনে করতেন।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপনের মাধ্যমে তিনি এমন এক ধারার সূচনা করেছিলেন, যেখানে ভারতীয় মূল্যবোধ ও আধুনিক জ্ঞান একে অপরের পরিপূরক হয়ে ওঠে। সামাজিক সম্প্রীতি রক্ষা, অস্পৃশ্যতা দূরীকরণ, কৃষকদের কল্যাণ এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধের ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁর জীবন দেশসেবা, শিক্ষা এবং সামাজিক পরিবর্তনের পথে অবিচল নিষ্ঠার অনুপ্রেরণা হিসেবে চিরকাল বেঁচে থাকবে।”

Scroll to Top