২১ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০৭ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০৭ সেপ্টেম্বর ২০২৬

নেপালে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু বেড়ে ১৩৫৫

নেপালে হড়পা বান বিপর্যয়ের পরে কেটে গিয়েছে ১১ দিন। সোমবার ভয়াবহ এই হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৫৫ হয়েছে।

High News Digital Desk:

নেপালে হড়পা বান বিপর্যয়ের পরে কেটে গিয়েছে ১১ দিন। সোমবার ভয়াবহ এই হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৫৫ হয়েছে। এখনও নিখোঁজ প্রায় ৫,০০০ জন, তাঁদের মধ্যে রয়েছেন বহু বিদেশি নাগরিক। বহু ভারতীয় নাগরিকও নিখোঁজ রয়েছেন। এখনও পর্যন্ত ১৩,১০০-র বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

নেপাল প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা এই মুহূর্তে ১৩৫৫, বিগত ২৪ ঘণ্টায় আরও ১০টি দেহ উদ্ধার অথবা মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ প্রায় ৫০০০ জন। জারি রয়েছে উদ্ধারকাজ। যাঁরা এখনও নিখোঁজ রয়েছেন, প্রথমে মনে করা হয়েছিল তাঁরা জীবিত নেই। কিন্তু ধ্বংসস্তূপের ভিতর থেকে বেশ কয়েক জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তার পর থেকেই উদ্ধার কাজে নতুন করে উদ্যম পেয়েছে সে দেশের প্রশাসন।

Scroll to Top