১৭ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

দূষণে জর্জরিত দিল্লি, বুধেও একিউআই উদ্বেগজনক স্তরে

High News Digital Desk:

রাজধানী দিল্লিতে শীতের দাপট ধীরে ধীরে কমছে, তবে দূষণ কমছেই না। বুধবারও দূষণে জর্জরিত হয়েছে জাতীয় রাজধানী। অক্ষরধাম, ইন্ডিয়া গেট-সহ বিভিন্ন এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল মন্দ পর্যায়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুসারে, অক্ষরধাম মন্দির চত্বর এলাকায় একিউআই ছিল ৩২৫। আবার কর্তব্যপথে বুধবার ভোরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ছিল ৩৫৫।

শীতের ঠান্ডা কমে আসছে দিল্লিতে। বুধবার সকালে তুলনামূলক ঠান্ডা কম ছিল দিল্লি ও এনসিআর-এ। সর্বোচ্চ ও সর্বনিম্ন বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, রাজধানী দিল্লিতে ভোরের সময় কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স প্রায় ২৮৭ রেকর্ড করা হয়েছে, যা “খারাপ” পর্যায়েই পড়ে। কিছু এলাকায় অবশ্য বাতাসের গুণগতমানের সূচক উদ্বেগজনক স্তরে ছিল।

Scroll to Top