১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

দীর্ঘায়ু কামনা করে জয়শঙ্করকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

High News Digital Desk:

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়শঙ্করের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “ডঃ এস জয়শঙ্কর জি-কে তাঁর জন্মদিনে শুভেচ্ছা। তিনি একজন বিশিষ্ট কূটনীতিক হিসেবে দেশের সেবা করেছেন এবং এখন ভারতের বিদেশ নীতি ও বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।” বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এখন ফ্রান্সে রয়েছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাক্রোঁকে শুভেচ্ছা বার্তাও জানান জয়শঙ্কর।

Scroll to Top