১১ অগ্রহায়ণ ১৪৩৩ শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৬ মাত্রার ভূমিকম্প, নিউ জিল্যান্ডের ওয়েলিংটন থেকে ২,৪৪২ কিমি দূরে কেন্দ্র

High News Digital Desk:

বুধবার সকালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস)প্রকাশিত তথ্য অনুযায়ী,

ভারতীয় সময় সকাল ৭টা ৮ মিনিট ৪৫ সেকেন্ডে এই কম্পন হয়। তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। নিউ জিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন থেকে প্রায় ২,৪৪২ কিলোমিটার দক্ষিণে ছিল কম্পনের উৎসস্থল।

ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান চিহ্নিত হয়েছে দক্ষিণ অক্ষাংশের ৬৩.১৬৭ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ১৭১.৪২৭ ডিগ্রিতে। পর্যবেক্ষণকারী সংস্থার প্রকাশিত মানচিত্রেও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওই অংশে কম্পনের কেন্দ্র লাল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে।

প্রকাশিত বুলেটিনে ভূমিকম্পটির মাত্রা ৬.০ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে উল্লেখ করা হয়েছে। ঘটনার তথ্য পর্যালোচনার পর সেটিকে ‘রিভিউড’ বা পর্যালোচিত হিসেবেও চিহ্নিত করা হয়েছে।

তবে এই ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশিত হয়নি। একইভাবে কম্পনের পর সুনামি সতর্কতা জারি হয়েছে কি না, সেই সম্পর্কেও প্রদত্ত বুলেটিনে কিছু জানানো হয়নি।

Scroll to Top