২২ মাঘ ১৪৩২ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬

থিমে ভারত-আয়ারল্যান্ড সুসম্পর্ক, প্রতিমায় ২ ঐতিহ্যের সম্মিলন, ঠিকানা বেহালা নতুন দল

High News Digital Desk:

কলকাতা : দেবীকে দেখুন। আমাদের চিরচেনা মাতৃপ্রতিমাকে একটু যেন অন্যরকম লাগছে না? ঠিক ধরেছেন। সুদূর আয়ারল্যান্ডের হাওয়া লেগেছে বাংলার মণ্ডপে। সুনির্দিষ্ট করে বললে, বেহালা নতুন দলের মণ্ডপে। থিমে এসে মিশেছে ভারতের সঙ্গে আয়ারল্যান্ডের সাংস্কৃতিক ঐতিহ্য। দেবী দুর্গার বিভঙ্গে-অবয়বে ছায়া ফেলেছে আইরিশ দেবী দানুর সৌষ্ঠব!

ভারত-আয়ারল্যান্ড কূটনৈতিক সখ্যের ৭৫ বছর ও নয়াদিল্লিতে আইরিশ দূতাবাসের ৬০ বছর পূর্তি উপলক্ষে এবার দুর্গোৎসবে এমনই আয়োজন বেহালা নতুন দলের। গোড়া থেকে এই নিয়ে আগ্রহ দেখিয়েছেন ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি ও তাঁর সহকর্মীরা। নয়াদিল্লি থেকে কলকাতায় স্বপ্নের মণ্ডপে এসে স্বভাবতই উচ্ছ্বসিত কেভিন।

দেবী দুর্গা তো দুর্গতিনাশিনী! দেবী এখানে সমন্বয়কারিণীও। অথবা, সমন্বয়ই দুর্গতিনাশের পথ ও প্রকরণ। বেহালা নতুন দলের শারদোৎসব-২০২৪ সেই ভাবনাকে সামনে নিয়ে এলো নিঃসন্দেহে।

Scroll to Top