২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬

তিহার থেকে বেরিয়েই জ্বালাময়ী ভাষণ, স্বমেজাজে অরবিন্দ কেজরিওয়াল

High News Digital Desk:

নয়া দিল্লি : ওরা ভেবেছিল, কেজরিওয়াল ভয় পেয়ে যাবে| ভেবেছিল, আত্মবিশ্বাস ভেঙে খানখান হয়ে যাবে| ওরা ভেবেছিল, কেজরিওয়ালের সাহস বিচূর্ণ হয়ে যাবে| কিন্তু জেলের চার দেওয়াল আমাার সাহসকে ১০০ গুণ বাড়িয়ে দিয়েছে| ওদের জেলের দেওয়াল কেজরিওয়ালকে দুর্বল করতে পারেনি, কেজরিওয়ালের আত্মপ্রত্যয় কমাতে পারেনি| বক্তা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)|

তিহারের কারাজীবন থেকে জামিনে সদ্যমুক্ত কেজরিওয়াল আগুন ঝরালেন ভাষণে| সুপ্রিম কোর্ট শুক্রবার তাঁকে জামিন দেয়| তারপরই নাম না করে কেন্দ্রের মেদি সরকারকে তুলোধোনা করেন তিনি| পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল শোনান তাঁর স্বদেশপ্রীতির কথা| তিনি বলেন, আমার জীবন দেশের প্রতি সমর্পিত| আমার জীবনের প্রতিটি মুহূর্ত, আমার রক্তের প্রতিটি ফোঁটা, আমার শরীরের প্রতি বিন্দু দেশের জন্য সমর্পিত| আমাকে সর্বদা ঈশ্বর সাহায্য করেছেন| আমি খুব নগণ্য মানুষ| আমি খুবই নগণ্য মানুষ ছিলাম| ঈশ্বর সাহায্য করেছেন| তাঁরই দৌলতে এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত সম্মান পেয়েছি|

ঈশ্বরের প্রতি গভীর আস্থা রেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেই সবিস্তার জানিয়েছেন তাঁর বিশ্বাসের কথা| তিনি বলেছেন, কেন ঈশ্বর আমায় এত সাহায্য করেছেন? কারণ, আমি সৎ ছিলাম, আমি সত্যের পথে ছিলাম| আমি মানুষের সেবা করেছি| আমি দেশ ও দেশের সাধারণ মানুষের জন্য লড়েছি| তাই ঈশ্বর আমায় সাহায্য করেছেন| আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন ভবিষ্যতেও আমাকে এমন করেই পথ দেখান, যাতে আমি দেশ ও দেশবাসীর জন্য কাজ করতে পারি| আপনাদের অপরিসীম কৃতজ্ঞতা জানাই|

Scroll to Top