মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে জন্ম নিল আরও তিনটি চিতা শাবক। এই নিয়ে ভারতে মোট চিতার সংখ্যা বেড়ে হল ৩৮। দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা স্ত্রী চিতা ‘গামিনী’ তিনটি শাবকের জন্ম দিয়েছে। এরই সঙ্গে কুনো জাতীয় উদ্যানে চিতাবাঘের আগমনের তিন বছর পূর্ণ হওয়ার পাশাপাশি এই নিয়ে নবম সফল শাবকের জন্ম হল।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বুধবার টুইট করে জানিয়েছেন, “এটা অত্যন্ত আনন্দের বিষয় যে, প্রজেক্ট চিতার অধীনে, দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা স্ত্রী চিতা ‘গামিনী’ ৩টি শাবকের জন্ম দিয়েছে। শেওপুর জেলার কুনো জাতীয় উদ্যানে চিতা আসার তিন বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে, এটি নবম সফল জন্ম। ভারতে মোট চিতার সংখ্যা এখন ৩৮-এ দাঁড়িয়েছে।”









