২১ আষাঢ় ১৪৩৩ বুধবার ০৭ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ বুধবার ০৭ জুলাই ২০২৬

তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

High News Digital Desk:

তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে তারাতলা বিপর্যয়ে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। আহতদের সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। তারাতলা বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয় এদিন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে এ রকম ঘটনা যাতে না ঘটে তা খেয়াল রাখা হবে। রাজ্য সরকার আপনাদের পাশে আছে। কেউ যদি মনে করেন আপনার ক্ষতের চিকিৎসা সম্পূর্ণ হয়নি, এখনও চিকিৎসার দরকার তা হলেও সাহায্য পাবেন। দুর্ঘটনায় মৃতদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেবে সরকার।’

Scroll to Top