১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ০৩ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ০৩ জুন ২০২৬

জ্বালানি বাঁচাতে একই গাড়িতে শিবরাজ, পাটিল ও রেড্ডি

High News Digital Desk:

পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। এই আবহে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বুধবার একই গাড়িতে সফর করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, সি আর পাটিল এবং জি কিষাণ রেড্ডি। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যোগ যোগ দিতে একটি গাড়িতেই যান তাঁরা।

কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, “পাটিল, কিষাণ এবং আমি কারপুলিং করছি। প্রধানমন্ত্রী সমগ্র দেশের কাছে আবেদন করেছেন এবং অযথা পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর জন্য তাঁর ডাকে সাড়া দিয়ে গোটা দেশ এগিয়ে এসেছে। আমরা মন্ত্রিসভার সহকর্মী, তাই আমরাও ভাবলাম, আমাদেরও কারপুলিং করে এতে অবদান রাখা উচিত। প্রধানমন্ত্রী আমাদের অনুপ্রেরণা; তিনি অনেক দূরের কথা ভাবেন। আজকের পরিস্থিতিতে অযথা তেল, ডিজেল এবং পেট্রোলের ব্যবহার কমানো অপরিহার্য।”

Scroll to Top