বাংলাদেশের দেয়া ১২ রানের লক্ষ্য মাত্র ১.৩ ওভারেই তুলে নিল দক্ষিণ আফ্রিকা। এর ফলে দুই ম্যাচে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
১০০ রানে ৫ উইকেট নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। লিটন ও মুশফিক কিছুটা এগিয়ে নিলেও বেশিদূর দলকে টানতে পারেনি তারা। ৩৯ রান করে রাবাদার বলে বোল্ড হলে জুটি ভাঙ্গে তাদের। এরপর মিরাজ মাঠে নেমেও ফিরে যান দ্রুত। বাংলাদেশ ১৬৮ রানে অলআউট হয়। হার্মার নেন ৬ উইকেট। রাবাদা পান ৩ উইকেট। ১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানেই ওপেনার অ্যাকারম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা।
—————











