৫ শ্রাবণ ১৪৩৩ বৃহস্পতিবার ২২ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩ বৃহস্পতিবার ২২ জুলাই ২০২৬

গোল্ডেন বল জিতলেন রদ্রি

High News Digital Desk:

২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতলেন রদ্রি। স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি।

এবার ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার আসরে আট ম্যাচের সবকটিতেই খেলেন। এবার দলের বড় ভরসা ছিলেন তিনিই। প্রায় পুরো মাঠেই দাপিয়ে বেড়িয়েছেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়। ফাইনালে আর্জেন্টিনাকে আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রদ্রি।

বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন দ’র, তিনটিই জেতা ১১তম খেলোয়াড় হলেন রদ্রি। ২০২৪ সালে দলের ইউরো জয়েও বড় ভূমিকা রেখেছিলেন তিনি। সেই আসরেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

Scroll to Top