সংবাদ » High News » আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে কলকাতায় পারদ আরও বাড়তে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে কলকাতায় পারদ আরও বাড়তে পারে।
Views:543
High News Digital Desk:
সাতসকালে কুয়াশার সাদা চাদরে ঢাকা পড়েছে শহর। বেলা ৯টা পর্যন্ত দৃশ্যমানতা ছিল বেশ কিছুটা কম। এরপর কুয়াশা ফিকে হতে শুরু করলেও সকাল ১০ টার পরও হালকা কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। যদিও কুয়াশা থাকলেও, শহরের তাপমাত্রা কিন্তু নামেনি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে কলকাতায় পারদ আরও বাড়তে পারে।
আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ডিগ্রি ও ১৭ ডিগ্রির আশেপাশে। গতকাল, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি। আগামী রবিবার পর্যন্ত পারদ পতনের কোনও সম্ভাবনাই নেই। ষজ্ঞরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই কলকাতা তথা দক্ষিণবঙ্গে শীত কামড় বসাতে পারছে না। উল্টে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
Related News
শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। দক্ষিণ…
স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং মঙ্গলবার শুরু হয়েছে।
শহরের উপকণ্ঠে চিংড়িঘাটায় ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাতে চিংড়িহাটার বাসন্তী দেবী কলোনিতে জগদ্ধাত্রী…
কলকাতায় ছড়াল বোমাতঙ্ক। হরিদেবপুরে সন্দেহজনক বস্তু ঘিরে ছড়াল আতঙ্ক। পুলিশ এসে বোমাটি উদ্ধার করে জলের…
২০২৪ সালের লোকসভা ভোটের আগে আইটি ও সোশ্যাল মিডিয়া সেলকে ঢেলে সাজিয়ে তৃণমূল বুঝিয়ে দিচ্ছে,…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দু'দিনের সফরে ভুটান যাচ্ছেন। এই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের…