২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬

কাঠের সাঁকো পারাপারে টোল, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী; শুরু রাজনৈতিক তরজা

High News Digital Desk:

এলাকার মানুষের নিত্যদিনের যাতায়াতের একমাত্র ভরসা দুটি কাঠের সাঁকো। সেই সাঁকো দু’টি টেন্ডার ডেকে ব্যক্তি মালিকানার হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শিলাবতী নদী পঞ্চায়েত এলাকাকে দুই ভাগে বিভক্ত করেছে। নদীর উপর থাকা গাংচা ঘাট ও রাসবিহারী ঘাটের কাঠের সাঁকো দিয়েই স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রী সকলের পারাপার চলে। বর্তমানে ওই সাঁকো পারাপারের জন্য টাকা নেওয়া শুরু হওয়ায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ।গ্রামবাসীদের অভিযোগ, ভোট দেওয়ার পরও কেন দৈনন্দিন যাতায়াতের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে, তা তারা বুঝতে পারছেন না। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বাম ও বিজেপি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে কটাক্ষ করে এই ইস্যুকে সামনে এনে ২০২৬ সালের নির্বাচনে হাতিয়ার করার ইঙ্গিত দিয়েছে।অন্যদিকে, সাঁকোর টেন্ডার নেওয়া ব্যক্তিদের দাবি, কীভাবে টাকা তোলা হবে তা নিয়ে তারাও অনিশ্চয়তায় ভুগছেন। শনিবার গ্রাম পঞ্চায়েতের প্রধান রাম কোটল জানান, পঞ্চায়েতের তহবিল শূন্য থাকায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তহবিলে অর্থ এলেই পারাপারের টোল তুলে

Scroll to Top