২২ আষাঢ় ১৪৩৩ বৃহস্পতিবার ০৮ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ বৃহস্পতিবার ০৮ জুলাই ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

High News Digital Desk:

ভ্যানকুভারে বুধবার ভোরে শেষ হওয়া ম্যাচে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জিতেছে সুইজারল্যান্ড। নির্ধারিত সময় ম্যাচ ছিল গোলশূন্য ড্র।

১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইসরা। আসরে এখনও পর্যন্ত অপরাজিত সুইসরা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে।

১২০ মিনিটের লড়াইয়ে বল দখলে কলম্বিয়া একটু পিছিয়ে থাকলেও, আক্রমণে প্রতিপক্ষের চেয়ে এগিয়েই ছিল। গোলের জন্য শটও বেশি নেয় তারা। তাদের ১৫ শটের তিনটিই কেবল লক্ষ্যে ছিল। আর সুইসদের সাত শটের দুটি ছিল লক্ষ্যে।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড আর্জেন্টিনার মুখোমুখি হবে।

Scroll to Top