২২ শ্রাবণ ১৪৩৩ শনিবার ০৮ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ শনিবার ০৮ আগস্ট ২০২৬

কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্ট জয়ের ধারা বজায় রাখল

High News Digital Desk:
  • কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্ট জয়ের ধারা বজায় রাখল

ব্যারাকপুর স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয় ম্যাচেও মোহনবাগান সুপার জায়ান্ট  জয়ের ধারা বজায় রাখল। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মোহনবাগান সুপার জায়ান্ট । ৪ মিনিটে মানস সরকারের গোলে এগিয়ে যায় টালিগঞ্জ অগ্রগামী  । ২৪ মিনিটে মোহনবাগানের হয়ে গোল করেন নাওরেম। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধের শুরুতেই হামতের গোলে ম্যাচে এগিয়ে যায় মোহনবাগান  ৫২ মিনিটে আহমেদ ভাট গোল করে ব্যবধান বাড়ালেন। ৭৮ এবং ৮০ মিনিটে পর পর গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করলেন হামতে। মোহনবাগানের জুনিয়র টিম বড় ব্যবধানে জয় তুলে নিল ।

Scroll to Top