২৬ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

‘কফি উইথ করণ’-এ টক্সিক’-এর দৃশ্য নিয়ে মুখ খুললেন কিয়ারা আদভানি

High News Digital Desk:

টক্সিক’ ছবিতে যশের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে হওয়া সমালোচনা প্রসঙ্গে প্রথম মুখ খুললেন অভিনেত্রী কিয়ারা আদভানি। ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে উপস্থিত হয়ে কিয়ারা জানান, সমাজ মাধ্যমে হওয়া ট্রোলিং তাঁর ওপর কোনও বিশেষ প্রভাব ফেলেনি।

করণ জোহরের সঙ্গে কথোপকথনের সময় কিয়ারা বলেন, এই বিষয়ে সিদ্ধার্থের কোনো আপত্তি ছিল না। তিনি কখনোই বিষয়টি তোলেননি, এমনকি দুজনের মধ্যে এ নিয়ে কোনো আলোচনাও হয়নি। কিয়ারার মতে, সিদ্ধার্থ এই ঘটনা নিয়ে কখনো উদ্বেগ প্রকাশ করেননি। চলচ্চিত্র জগতে নারীদের দীর্ঘদিন ধরেই এ ধরনের সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। ঐশ্বরিয়া রাই বচ্চন সহ একাধিক অভিনেত্রীর উদাহরণ টেনে তিনি জানান, এমন পরিস্থিতি দশকের পর দশক ধরে চলে আসছে।

Scroll to Top