বৃহস্পতিবার নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসের মহিলাদের ডব্লিউ১ ব্যক্তিগত রিকার্ভ আর্চারি ইভেন্টের ফাইনালে চিনের সেন মেংকানের কাছে ৪-৬ ব্যবধানে হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতের স্বাতী চৌধুরীকে।
শীর্ষ বাছাই ভারতীয় খেলোয়াড়টি ৪-২ গেমে এগিয়ে থেকেও মেংকানের কাছে ৪-৬ গেমে হেরে যান।
উত্থান-পতনের এক ফাইনালে, স্বাতী প্রথম ও তৃতীয় সেট জিতলেও শেষ পর্যায়ে এসে খেই হারিয়ে ফেলেন এবং বিশ্বের ২৩ নম্বর চিনা তীরন্দাজ দুর্দান্তভাবে শেষ করে তার প্রথম এশিয়ান প্যারা গেমস স্বর্ণপদক জিতে নেন। সেটগুলোর স্কোর ছিল ২৫-১৭, ২১-২২, ২২-২১, ২০-৩০, ২১-২৮।











