৪ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ২০২৬

ইউজিনে বুধবার শুরু বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

High News Digital Desk:

মুর্শিদাবাদের সুতি থানার আহিরণ এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে বুধবার সকালে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক লরি চালকের। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক লরি চালক। মৃতের নাম রাহুল ঘোষ। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জের গাইঘাটা এলাকায়। আহত চালকের নাম প্রবীর বিশ্বাস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি লরি মালদার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। অন্য লরিটি বহরমপুর থেকে মালদার দিকে আসছিল। আহিরণ এলাকায় পৌঁছতেই দুই লরির মধ্যে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে একটি লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুলের।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। আহত প্রবীরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ক্ষতিগ্রস্ত লরি দুটিকে সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। পুলিশ রাহুলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি বা অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। রাহুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গাইঘাটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Scroll to Top