২৮ মাঘ ১৪৩২ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

আমেরিকাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

High News Digital Desk:

নেদারল্যান্ডসের পর আমেরিকাকে হারিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল পাকিস্তান।

কলম্বোতে মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচে আমেরিকাকে ৩২ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জোড়া ফিফটির পর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানে থেমেছে আমেরিকার ইনিংস।

গতবার আমেরিকার বিপক্ষে হেরেছিল পাকিস্তান। এই আসরে দুই দলের প্রথম ম‍্যাচের পর, অঘটনের পুনরাবৃত্তি হতে পারে বলে ধারণা করেছিলেন অনেকেই। তবে আগ্রাসী ব‍্যাটিংয়ে সেই শঙ্কা অনেকটাই দূর করে দেন সাহিবজাদা।পাকিস্তানের হয়ে কেবল টি-টোয়েন্টিতেই খেলেন এই ওপেনার। ৪১ ম‍্যাচে চতুর্থবার ম‍্যাচ সেরার পুরস্কার জিতলেন তিনি। এদিন ৪১ বলে পাঁচ ছক্কা ও ছয় চারে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এল পাকিস্তান। টানা দুই হারে তলানিতে আমেরিকা।

Scroll to Top