১৮ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ০৪ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ০৪ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল

High News Digital Desk:

আন্তর্জাতিক ক্রিকেটকে সোমবার আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে তার দীর্ঘ বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।

অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করলেও, সীমিত ওভারের ক্রিকেটে ক্রিকেটে তার ধ্বংসাত্মক ব্যাটিং স্টাইল তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ও প্রভাবশালী ব্যাটারে পরিণত করেছিল।

গত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। ৫০ ওভারের ফরম্যাটে তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৩,৯৯০ রান করেছেন। এ ছাড়াও চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে ম্যাচের মাধ্যমে তিনি তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন।

ম্যাক্সওয়েল তার ক্যারিয়ারে মাত্র ৭টি টেস্ট ম্যাচ খেলে ৩৩৯ রান সংগ্রহ করেন। ২০১৭ সালে তিনি সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন। টি-টোয়েন্টি ফরম্যাটেও ম্যাক্সওয়েলের অবদান ছিল অবিস্মরণীয়। সব মিলিয়ে তিন ফরম্যাটে দেশের হয়ে দুর্দান্ত সব মুহূর্ত উপহার দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে চিরতরে বিদায় জানালেন এই অজি তারকা।

Scroll to Top