প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার স্যামুয়েল ব্যাড্রি ইডেন গার্ডেন্সে প্রথাগত ইডেন বেল বাজিয়েছেন। সেই সময়ে ক্লাব হাউসে উপস্থিত ছিলেন সিএবি-র সচিব বাবলু কোলে, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, যুগ্ম-সচিব মদন মোহন ঘোষ, সিএবি সিনিয়র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রদীপ কুমার দে – সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে সোমবার ইতালি ও স্কটল্যান্ড পরস্পর মুখোমুখি হতে চলেছে। এদিন আইসিসি মেনস টি – টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ – এর খেলার আনুষ্ঠানিক সূচনার প্রাক্কালে সেই ঘণ্টা বাজানো হয়েছে।









