অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মাইক হাসি ২০২৭ সালের অ্যাশেজ ও আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া পুরুষ দলের পরামর্শক কোচ হিসেবে এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ও আইসিসি টি-টোয়েন্টি পুরুষ বিশ্বকাপ পর্বে টি-টোয়েন্টি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
হাসি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ এবং নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতেও কোচিং সহায়তা প্রদান করবেন, যেমনটা তিনি সাম্প্রতিক অস্ট্রেলিয়ান গ্রীষ্মগুলোতে করে এসেছেন।
“দলে মাইকের ভূমিকা আরও প্রসারিত হওয়ায় আমরা রোমাঞ্চিত। মাইক তার বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে ৩০০ বারেরও বেশি অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন এবং এর মাধ্যমে তিনি বিপুল আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে আসছেন ,” শুক্রবার বলেছেন অস্ট্রেলিয়ার জাতীয় দলের জেনারেল ম্যানেজার বেন অলিভার। “আগামী বছরগুলোতে আরও আনুষ্ঠানিক ও অর্থবহ একটি ভূমিকায় দলের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত,” হাসি বলেছেন।











